https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে মোটরসাইকেল আরোহী পিতা পুত্র সড়ক র্দূঘটনায় নিহত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে মোটরসাইকেল আরোহী পিতা পুত্র সড়ক র্দূঘটনায় নিহত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা পলাশবাড়ী সড়কের মুচির টেকানি নামকস্থানে আজ ৭ ফেব্রয়ারী শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্র সড়ক র্দূঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ী হতে পলাশবাড়ী আসার পথে গাইবান্ধামুখী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪২) ও তার পুত্র মাহিন (১২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। সড়ক র্দূঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, নিহত পিতা পুত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এঘটনায় ঘাতক যানবাহনটি সনাক্ত করা সম্ভব হয়নি।
 Image may contain: sky and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷