https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ৬টি চোরাই মোবাইল সহ মোবাইল চোর লেবু মিয়া কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ৬টি চোরাই মোবাইল সহ মোবাইল চোর লেবু মিয়া কে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গত ১৪ জুলাই ২০১৯ খ্রিঃ রাতে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাটস্হ মাহমুদ ইলেকট্রনিকস এন্ড ওয়ালটন শোরুমের ছাদ কেটে দুই চোরের একজন লেবু @ সাগর(২২) পিতা নয়ামিয়া @ ঘুটু সাং কুমারগাড়ী থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা ভিতরে প্রবেশ পূর্বক ওয়ালটন ব্রান্ডের ৯ টি স্মাটফোন চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে শোরুমের মালিক মিঃ মাহমুদ বাদী হয়ে থানায় অভিযোগ করলে প্রযুক্তিগত সহায়তা নিয়ে অদ্য ২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ থানার এসআই আশুতোষ ও শাহিনুর নাকাইহাট এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামি লেবু কে আটক পূর্বক তার নিকট হতে ৩ টি এবং তার বিক্রি করা আরো ৩ টি মোট ৬ টি মোবাইল উদ্ধার করে। বাকি ৩ টি মোবাইল উদ্ধার করা জন্য অভিযান চলছে। 
Image may contain: 1 person, standing
উল্লেখ্য, আসামি লেবু গত ১ ডিসেম্বরে রাতে আবারও ঐ শোরুমের ছাদ কেটে চুরির চেষ্টা করেছিল।ঐ সময় তার মুখ কাপড়ে ঢাকা থাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করা যাচ্ছিলনা।অবশেষে সে চোরাই মোবাইল সহ ধরা পড়লো। তার সহযোগী ওপর পলাতক আসামি কেও গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷