https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 মালয়েশিয়া থেকে গোবিন্দগঞ্জের সাবেক এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনের আইসিটিতে মাস্টার্স ডিগ্রী অর্জন।। - Gaibandha Online Portal

Breaking News

মালয়েশিয়া থেকে গোবিন্দগঞ্জের সাবেক এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকনের আইসিটিতে মাস্টার্স ডিগ্রী অর্জন।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি মালয়েশিয়ায় অবস্থিত স্বনামধন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে ২০১৯ সালে কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। গত ২৩ নভেম্বর আইআইইউএম এর ৩৫তম সমাবর্তনে তাকে সনদ প্রদান করা হয়। তিনি বর্তমানে মালয়েশিয়ার আইআইইউএম (International Islamic University Malaysia) তে ইনফরমেশন টেকনোলজিতে পিএইচডি করছেন।
Image may contain: 1 person, standing

মোহাম্মদ শামীম কায়সার লিংকন আধুনিক গোবিন্দগঞ্জের রুপকার অকাল প্রয়াত জাতীয় সংসদ সদস্য আব্দুল মোত্তালিব আকন্দের জেষ্ঠ্য পুত্র। তিনি ১৯৯৫ সালে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৯৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। লিংকন দেশের প্রথম ও প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ২০০৩ সালে BBA in Finance & Management Information System (Double Major) এ অনার্স সম্পন্ন করেন। পরবর্তিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি MBA in Human Resource Management অধ্যয়নরত অবস্থায় পিতা সাংসদ এম এ মোত্তালিব আকন্দের অকাল মৃত্যুতে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
Image may contain: 5 people, people standing, beard and indoor
এছাড়াও মোহাম্মদ শামীম কায়সার লিংকন ঢাকায় অবস্থিত ভারতীয় মাল্টিন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট NIIT থেকে ২০০০ সালে কম্পিউটার নেটওয়ার্কিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ২ বছরের ডিপ্লোমা। কুরআন হাদীসের আলোকে ইসলামী শিক্ষার গুরুত্ব উপলদ্ধি করে লিংকন ঢাকার বিখ্যাত Al-Asr Institute থেকে ২০১৬ সালে ১৬ মাস মেয়াদী Arabic Language Course কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি আল আছর ইস্টিটিটিটে কুরআন হাদীসের জ্ঞানমূলক অনলাইন লাইভ কোর্সে উচ্চতর বিভাগে অধ্যয়নরত।
সাবেক সাংসদ মোহাম্মদ শামীম কায়সার লিংকন তাঁর এই সাফল্যের জন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানিয়ে বলেন, পিতার মৃত্যু পর হঠাৎ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে তিনি ধরেই নিয়েছিলেন তাঁর আর উচ্চতর পড়াশুনা করা সম্ভব হবে না। কিন্তু সময়ের পরিক্রয়ায় আজ তিনি উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করতে পারছেন। তিনি বিশেষ ভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, হঠাৎ রাজনীতিতে প্রবেশের পর নমিনেশনের ভাইভায় তিনি তাকে প্রশ্ন করেছিলেন, কি, তোমার লেখাপড়া কি এখানেই ইতি? তখন তৎকালীণ চীফ হুইপ পরবর্তিতে বিএনপির মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন “গ্র্যাজুয়েশন তো করেছেই, বাকিটা হয়ে যাবে ইনশা আল্লাহ”।
• আইসিটিতে মাস্টার্স ডিগ্রী অর্জন সম্পন্ন হওয়ায় পরিবার ও শুভাকাঙ্খীদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন আরো জানান, ২০২২ সালে পিএইচডি সম্পন্ন হলে একেবারে তিনি দেশে ফিরে গণমানুষের জন্য সেবায় নিজেকে নিয়োজিত করবেন ইনশা আল্লাহ।।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷