https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের রাখালবুরুজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের রাখালবুরুজে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গোবিন্দনগর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াদ আলী আকন্দের ছেলে আয়েত আলী আকন্দের গোয়ালঘরে গত শুক্রবার রাত ১২টার দিকে দুবৃর্ত্তদের দেয়া আগুনে ৭ টি গরু পুড়ে মারা গেছে। এতে ৫লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, মর্মান্তিক এ ঘটনায় পরিবারের লোকজন নি:স্ব হয়ে পড়েছে।
Image may contain: 13 people, people standing
অপরদিকে এই আগুন নিভানোর সুযোগ নিয়ে একই রাতে কাশেমের বাড়ীতেও ৪৫ হাজার টাকাসহ দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু উপস্থিত ছিলেন।
Image may contain: plant and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷