গোবিন্দগঞ্জের বড়দহ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড়দহ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের অনিয়ম,দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ-নাকাই বড়দহ সড়কে অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক মাদ্রাসা সভাপতি স্থানীয় সমাজ সেবক আব্দুল জোব্বার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের,আওয়ামীলীগ নেতা ছাদেক হোসেন মন্ডল, অভিভাবক আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য বাবলু, অভিভাবক সদস্য জুলফিকার,দাতা সদস্য সাত্তার ম্যানেজার,দাতা সদস্য দুদু মিয়া, দাতা সদস্য রজিবর, দাতা সদস্য তোতা মন্ডলসহ অন্যরা।

বক্তরা বলেন, মাদ্রাসার সভাপতি আব্দুল হাকিম দীর্ঘ দিন দায়িত্বে থাকলেও মাদ্রাসায় কোন উন্নয়ন করেনি। বরং মাদ্রাসার বিভিন্ন খাতের টাকা আত্বসাৎ সহ অনিয়ম, দুর্নীতি করে যাচ্ছেন। ফলে মাদ্রাসার শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে বেলা ১২/১টার মধ্যেই ছুটি দিয়ে মাদ্রাসা বন্ধ চলে যান। ফলে মাদ্রাসার শিক্ষার মান ভেঙে পড়েছে। এ বিষয়ে বড়দহ মাদ্রাসার সভাপতি আব্দুল হাকিম অভিযোগ অশ্বিকার করে বলেন, আমি আওয়ামীলীগ করি, আর যারা মানববন্ধন করেছে তারা জামাত- শিবির করে। তিনি আরও বলেন, জামাত নেতা মাদ্রাসা সুপার সাহারুল ইসলাম শিক্ষার্থী ও তাদের দিয়ে ক্লাস টাইমে মানববন্ধন করিয়েছে। এমনকি নিয়োগের জন্য ৩ব্যক্তির নিকট মোটা অংকের টাকাও গ্রহন করে অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন।এবিষয়ে আমি প্রশাসনের কাছে একটি অভিযোগও দাখিল করেছি। জমিজমা সংক্রান্ত একটি মার্ডার মামলায় থাকার বিষয়টি অভিযোগটির বিষয়ে তিনি বলেন,আমার বাবার নাম ও আসামীর বাবার নাম এক বলে তারা নাটক করছেন। এবিষয়ে মাদ্রাসা সুপার সাহারুল ইসলাম বলেন,আমি মানবন্ধনের আয়োজন করিনি,তবে ক্লাস টাইমে মাদ্রাসায় মানববন্ধনের বিষয়ে তিনি বলেন,সে সময় আমি উপস্থিত ছিলাম না।এলাকাবাসী মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষে নির্বাচনের মাধ্যমে এক জন যোগ্য সভাপতি নির্বাচনের দাবী জানান।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷