গাইবান্ধার পলাশবাড়ীতে এসো শিখি ও শেখাই জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন ও নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে নিবিড় ক্যান্সার,হেলথ এন্ড এডুকেশন সোসাইটির আয়োজনে এসো শিখি ও শেখাই এর জৈব সার উৎপাদন কেন্দ্রের শুভ উদ্বোধন ও নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা সভা মঙ্গলবার ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল্যা আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মেজবাউল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আব্দুর রশিদ উদ্ভিদ সংরক্ষন উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মেহেদী হাসান রিয়াদ উপ-কৃষি অফিসার,এস কে মাহামুদ প্রধান শিক্ষক ময়মন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃআবুল কালাম আজাদ ইউপি সদস্য ৫নংমহদীপুর ইউনিয়ন,এল এস পি রফিক প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷