https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী খাইরুল সরকার নিহত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী খাইরুল সরকার নিহত

পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ের সৈয়দপ্লাজার সন্নিকটে এক সড়ক দূর্ঘটনা ঘটে।দূঘটনায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মৃত্যু খেজর উদ্দিন সরকারের ছেলে খাইরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।
রংপুরগামী অজ্ঞাত মালবোঝাই মিনি ট্রাক ২ ডিসেম্বার সোমবার রাত সোয়া ৮ টার দিকে তাকে সজোরে চাপা দেয়।ঘটনাস্থলেই তার বাঁম-পা থেঁতলে যায়।প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাকে পলাশবাড়ী হাসপাতালে নিলে কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এসময় তার হাতে থাকা একটি হ্যান্ডব্যাগসহ দু'টি ব্যাগ, পরিধেয় কিছু পোষাক-পরিচ্ছদ,খাবার ওষুধপত্র,নগদ ২ হাজার ১'শ ৮৫ টাকা পাওয়া যায়।
তার ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ি জানা যায় তার নাম খাইরুল ইসলাম,শিল্পী বাংলাদেশ বেতার,চেইন মাস্টার গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন(ধাপেরহাট বাসস্ট্যান্ড)ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা।
Image may contain: one or more people and beard

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷