গোবিন্দগঞ্জে মেধাবী ছাত্র সাইফুলের ভর্তির জন্য উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র মো: সাইফুল ইসলাম কে ভর্তির জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ হতে ২০,০০০(বিশ হাজার) টাকার চেক প্রদান করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান এবং উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন৷ উল্লেখ্য, গতকাল ফেইসবুক আইডি থেকে টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না মেধাবী ছাত্র সাইফুল শিরোনামে একটি পোষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বিষয়টি দৃষ্টিগোচর হয়৷ তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে কথা বলে সাইফুলের তাকে সাথে কথা বলে ভর্তির ব্যবস্থা গ্রহণ করেন৷মেধাবী ছাত্র সাইফুলের পরিবার এ অর্থিক সহায়তা প্রদানের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷