https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জেরে মারপিট ও বাড়ী ঘর ভাংচুর - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে পূর্ব শক্রতার জেরে মারপিট ও বাড়ী ঘর ভাংচুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামে পূর্ব শক্রতার জেরে সন্ত্রাসী কায়দায় মারপিট ও বাড়ী ঘর ভাংচুর করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। 
Image may contain: outdoor
মামলা সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত-মোফাজ্জল হোসেনের পুত্র জামিল হোসেনের সাথে একই ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত-তছলিম উদ্দিন সরকারের পুত্র আব্দুর রশিদ রাজু (৫০), খাজা মিয়ার পুত্র রফিকুল ইসলাম (২৮), ডিপটি মিয়া (৩২), আব্দুর রশিদের পুত্র মশিউর রহমান (৩০), মৃত-এবারত আলীর পুত্র খাজা মিয়া (৫২), আব্দুস সামাদের পুত্র আজাদুল ইসলাম (৪৬), মামুন মিয়া ভুট্টু (৪২), বাবু মিয়ার পুত্র মধু মিয়া (৩১), ক্রোড়গাছা গ্রামের মৃত-শুকুর উদ্দিনের পুত্র ছামিদুল ইসলাম (৩৬), হামিদুল ইসলাম (৩৪), আবু হোসেনের পুত্র আনারুল ইসলামগণেরা পারিবারিক বিষয়ে জমিজমা নিয়ে বিভিন্ন সময় মারপিট, খুন, জখম, ভয়ভীতি, ফসলাদি কর্তণ, বাড়ী ঘর ভাংচুরের হুমুকি দিতে থাকে এবং জামিলের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামের জমির ধান চুরি করিয়া কাটিয়া নেয়। এ ঘটনায় গত ১৫ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-২২/৫৬। উক্ত মামলায় জামিল হোসেনকে স্বাক্ষী করা হয়। এ কারণে বিজ্ঞ আদালত থেকে আসামীগণ জামিনে বের হয়ে এসে ওই মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্য হুমকি দিতে থাকে এবং গত ২৩ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে সকল আসামীগণ পূর্ব শক্রতার জেরে যোগসাজস ভাবে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জামিল হোসেনের বসত বাড়ীতে হামলা চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার ব্যাপক ক্ষতি সাধিত করে। আসামীগণের ভয়ে বাড়ীর মহিলা লোকজনেরা পালিয়ে আতœরক্ষা করে। ওই সময় তার জ্যাঠাতো ভাই রফিকুল ইসলাম ভোলা, ভাগিনা শিমুল বাধা দিলে তাদের উপর দেশীয় অস্ত্রদ্বারা হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ঘটনার স্থল থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে জামিল হোসেন বাদী হয়ে আসামীগণের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং-৪০, তারিখ ২৫ নভেম্বর ২০১৯।
Image may contain: outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷