পলাশবাড়ীর জুনদহ বাজারে মুনতাহা ফার্মেসীতে আগুনে পুড়ে ৩০ হাজার টাকার ঔষধ ক্ষতিসাধন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ হোসেন আলী বাজারের একটি ঔষধের দোকানে আগুন লেগে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী কয়েকটি দোকান। ১৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের জুনদহ হোসেন আলী বাজারের মুনতাহা ফার্মেসীতে সন্ধায় লাগানো কয়েল না নিভানোর ফলে অসাবধানতাবশতঃ আগুন লেগে বিভিন্ন কোম্পানীর ঔষধসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়েছে। জুনদহ বাজারের সাদা মিয়া, রবিউল, হারুন, আশরাফুল ও জবা মিয়া জানান, রাত্রি অনুমান ১২টায় উক্ত দোকানে আগুন দেখে আমরা দরজা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং পল্লী চিকিৎসক রিপন মিয়াকে মোবাইল ফোনে জানাই।
পল্লী চিকিৎসক ও দোকান মালিক হারুন মিয়া জানান, মঙ্গলবার রাতে ১১ টায় দোকান বন্ধ করে আমি বাড়ী চলে যাই। বাড়ীতে যাওয়ার পর প্রায় রাত্রি ১২ টার দিকে বাজার থেকে খবর আসে আমার ঔষধের দোকানে আগুন লেগেছে। আমি তাৎক্ষনিক ছুটে এসে দেখি ততক্ষনে বাজারের ব্যবসায়ীগণ দরজা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষতিগ্রস্ত পল্লী চিকিৎসক রিপন মিয়া দুবলাগাড়ী গ্রামের বরিশাল ইউনিয়নের মৃত আব্দুল হক এর ছেলে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷