https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ - Gaibandha Online Portal

Breaking News

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল সমাবেশ


পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শনিবার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, গত দুইমাস ধরে পেয়াঁজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হলেও সরকার কার্যকরী কোন ব্যবস্থা নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে চলেছেন। বক্তারা অবিলম্বে^ পেয়াঁজের এই ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বক্তারা আরও বলেন, শুধু স্বাভাবিক নয়, যারা এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়াঁজ সিন্ডিকেটের সাথে জড়িত তাদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Image may contain: 12 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷