পলাশবাড়ীতে শিমুলিয়ায় জোড় পূর্বক আবাদী জমি দখলের অভিযোগ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সন্ত্রাসী বাহিনীর দ্বারা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ ৯ নভেম্বর শনিবার সকালে পৌর শহরের শিমুলিয়া গ্রামে।
প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধানে জানা যায়, শিমুলিয়া দক্ষিন পাড়া গ্রামের নজমাল হকের ছেলে আব্দুর রাজ্জাক একই মৌজায় ৩০ বছর পুর্বে কবলা মুলে ৬০ শতক জমি ক্রয় করিয়া চাষাবাদ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় একই গ্রামের তোফাজ্জল হকের ছেলে রফিকুল উল্লেখিত জমির মধ্যে তার ১৫ শতক জমি দাবি করে শনিবার সকালে ২০/২৫ জনের ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রায় ৩০ শতক জমির ফসল নষ্ট করে জমিটি দখলে নেয়।
বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷