মহিমাগঞ্জে সম্ভুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি শ্রী সম্ভু মাঝির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (শনিবার) বিকেলে মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ ডাকবাংলো থেকে বের হয়ে বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আবারও ডাকবাংলো সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুন্সি রেজুওয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম, মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক শ্রী শিবাস চন্দ্র, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী পুকুর চোর শাহীনের নেতৃত্বে নামধারী কিছু সন্ত্রাসী বঙ্গবন্ধুর কন্যা ৪ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার জন্য সংখ্যালঘুর উপর এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে শাহীন সহ সম্ভুর উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় গোবিন্দগঞ্জ উপজেলার সকল মৎস্যজীবি সমিতি বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷