https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় খুন ডাকাতিসহ আট মানলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহিদুল ডাকাত গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় খুন ডাকাতিসহ আট মানলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহিদুল ডাকাত গ্রেফতার

গাইবান্ধা সদর থানা পুলিশের অভিযানে খুন ডাকাতিসহ আট মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত জাহিদুল ডাকাতকে গ্রেফতার করেছেন।
আজ গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম এর নির্দেশে ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খান মোঃ শাহরিয়ারের তত্বাবধানে সদর থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস.আই ফিরোজ ও এ.এস. আই ডালিমের নেতৃত্বে গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর দূর্গম চর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম সদর উপজেলার খামার কামারজানীর চরের বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি, খুন,অপহরণ, চুরিসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Image may contain: 3 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷