https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সিলগালা হল গোবিন্দগঞ্জে রাজা পেপার মিলস্ - Gaibandha Online Portal

Breaking News

সিলগালা হল গোবিন্দগঞ্জে রাজা পেপার মিলস্

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁপড়ীগঞ্জের মেসার্স রাজা পেপার এন্ড বোর্ড মিলস লিঃ এর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম পরিবেশ অধিদপ্তরের আদেশক্রমে ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন সিলগালা করেছেন। এ সময় ওই পেপার মিলে বিপুল সংখ্যক সরকারী পাঠ্য বই পাওয়া যায়। দীর্ঘদিন যাবৎ ওই পেপার মিলের উৎপাদন সৃস্ট তরল বর্জ্য পরিশোধন ব্যাতিত কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য পাশ্ববর্তী গজারিয়া খালে করতোয়া নদীর সংযোগ খালে নিগর্মণ করা হচ্ছে। পরবর্তীতে করতোয়া নদীতে পতিত অপরিশোধিত তরল বর্জ্য পাল্প ও দ্বারা খাল ভরাট হয়ে পানি প্রবাহে বাঁধা সৃস্টি হচ্ছে। এ ছাড়া অপরিশোধিত তরল বর্জ্য নদীর পানির সাথে মিশে নদীর পানি দূষিত করছে। ফলে নির্বিচারে পরিবেশ দূষণ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হচ্ছে। তাছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসীর স্বাস্থ্য সমস্যার সৃস্টি হচ্ছে। এ সব পরিবেশ দূষণের বিরুদ্ধে আশে-পাশের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতি জনবল এলাকার মানুষ আন্দোলণের মাধ্যমে বিভিন্ন দপ্তরে অভিযোগ সহ প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করছেন। যার প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) আশরাফুজ্জামান গত ২৯ আগষ্ঠ কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের এ আদেশ দেন।
Image may contain: 2 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷