https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় করোনায় নতুন আক্রান্ত ১১, মৃত্যু ১ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় করোনায় নতুন আক্রান্ত ১১, মৃত্যু ১


 Image may contain: text that says 'গাই বান্ধা'

গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছেন একজন। নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৭ জনে। শুক্রবার (২৬ জুন) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে পাঁচজন, পলাশবাড়ীতে তিনজন, সাঘাটা, সুন্দরগঞ্জ সদর উপজেলায় একজন করে। গোবিন্দগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
 
জেলার মোট ২৪৭ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গোবিন্দগঞ্জে ১১৪, সদরে ৩৫, সাদুল্লাপুরে ২৮, পলাশবাড়ীতে ২৮, সন্দুরগঞ্জে ১৮, সাঘাটায় ১৬ ফুলছড়ি উপজেলায় জন। মোট প্রাণহানী হয়েছে জনের এবং করোনামুক্ত হয়েছে ৭১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগি রয়েছে ১৬৭ জন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুলেন্স দুটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া একশবেডের আইসোলেশন সেন্টারও প্রস্তুত রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, করোনার বিস্তার মোকাবিলায় এরই মধ্যে গোবিন্দগঞ্জ, সদর পলাশবাড়ীর বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷