https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ★ বন্যার্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রম ★ - Gaibandha Online Portal

Breaking News

★ বন্যার্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রম ★

অদ্য ১৯ জুলাই ২০১৯খ্রিঃ তারিখ গাইবান্ধা জেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা ও বন্যার্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদাণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ এনামুর রহমান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া, মাননীয় ডেপুটি স্পীকার, জনাব মাহাবুব আরা গিনি, এমপি, মাননীয় হুইপ, জনাব একেএম এনামুল হক শামীম, এমপি, মাননীয় উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রনালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ শাহ কামাল। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসী মানুষের মাঝে বিতরণের জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ফুলছড়ি থানাধীন ফজলুপুর চরে গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। “যত টাকা লাগে লাগুক তবুও যাতে কোন মানুষ খাবারের অভাবে মৃত্যু বরণ না করে” মাননীয় প্রধানমন্ত্রীর এমন নিদের্শ পেয়ে আমি প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডেপুটি স্পীকার, হুইপ ও ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এবং গাইবান্ধা জেলা পুলিশ সুপার, স্থানীয় বিভিন্ন সংগঠনের কর্মকর্তাসহ বন্যার্তদের মাঝে ছুটে এসেছি।এসময় তিনি আরো বলেন বড়দের খাবারের পাশাপাশি, শিশুদের খাবার, গো-খাবার, বন্যা শেষে ফসল ফলানোর জন্য ফ্রিতে ধানের চারা, সার, কীটনাশক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Image may contain: 8 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷