https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি আওয়ামীলীগ সরকারের সময়ে সম্ভব পলাশবাড়ী‌তে মরহুম আওয়ামীলীগ নেতার শোকসভায়- সাবেক এমপি - Gaibandha Online Portal

Breaking News

মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি আওয়ামীলীগ সরকারের সময়ে সম্ভব পলাশবাড়ী‌তে মরহুম আওয়ামীলীগ নেতার শোকসভায়- সাবেক এমপি

মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি আওয়ামীলীগ সরকারের সময়ে সম্ভব পলাশবাড়ী‌তে মরহুম আওয়ামীলীগ নেতার শোকসভায়- সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার। আজ শুক্রবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপ‌জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি মরহুম কেএম মতলুবর রহমান নান্নুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোক ও স্মরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
আওয়ামী লীগ পলাশবাড়ী উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, উপজেলা আ'লীগ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম কেএম মতলুবর রহমান নান্নুর শোক ও স্মরণসভা উপজেলা সাব রে‌জিস্ট্রি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি আবু বকর প্রধা‌নের সভাপ‌তি‌ত্বে মরহুমের জীবদ্দশায় কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রা‌খেন সা‌বেক এমপি ও উপজেলা আ'লীগ সাবেক সভাপ‌তি আলহাজ্ব তোফাজ্জল হো‌সেন সরকার তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে প্রস্তুতি নিতে সহযোগীতা করেছেন। তাদের স্বীকৃতি প্রদান এ সরকারের সময়েই সম্ভব হবে।
জাতীয় সংসদের বঙ্গবন্ধুর সময়েকালে পার্লামেন্ট সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে এলাকার অন্যতম সংগঠক তোফাজ্জল হোসেন সরকার । তিনি আরো বলেন সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবিত বা মৃত মুক্তিযুদ্ধের সংগঠকদের স্বীকৃতি প্রদানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শা‌মিকুল ইসলাম সরকার লিপন,সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম বাদশা,সাইফুলার রহমান চৌধুরী তোতা,আলী মোস্তফা রেজা গোলাপ,যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম,গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব,সাংগঠ‌নিক সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌ‌হিদুল ইসলাম মন্ডল, উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, আ'লীগ নেতা সাইফুল ইসলাম,নির্মল ‌মিত্র ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শামছুজ্জোহা আহমেদ হিটু, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু প্রমুখ।
মরহুমের মেয়ে খন্দকার তামান্না শারমিন, সহোদর ছোটভাই খন্দকার ছিদ্দিকুর রহমান রবি ছাড়াও উপজেলা আ'লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতীলীগসহ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম অন্যান্য সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সমগ্র সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্র‌মিকলীগ সাধারন সম্পাদক মাহমুজ্জামান প্রান্ত।মরহু‌মের বিদেহী আত্মার মাগ‌ফিরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Image may contain: one or more people and beard

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷