https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে বন্যা দুর্গত ৪৫ টি পরিবারের মাঝে ১০ কেজি ত্রাণের চাল বিতরণ - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে বন্যা দুর্গত ৪৫ টি পরিবারের মাঝে ১০ কেজি ত্রাণের চাল বিতরণ



গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানভাসি মানুষের জন্য ত্রাণ বরাদ্দ করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার কুঠিবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় নেয়া ৪৫ টি পরিবারের মাঝে সরকারী ভাবে জনপ্রতি ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র২ ৬নং ওয়ার্ড কাউন্সিলার রিমন তালুকদার। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত দু’টি ইউনিয়ন মহিমাগঞ্জ ও হরিরামপুর ইউনিয়নে ৩ মে.টন করে ৬ মে.টন, ফুলবাড়ীতে ১মে.টন, রাখালবুরুজ ইউনিয়নে ১মে.টন চাল সরকারী ভাবে বরাদ্দ দেয়া হয়েছে যা শনিবার বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান (ভারপ্রাপ্ত) ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী,ফুলবাড়ী ইউপি আব্দুল মান্নান মোল্লা,রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান সাহাদৎ হোসেন প্রমুখ।
Image may contain: 9 people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷