https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 নাতি কে সাথে নিয়ে বন্যার পা‌নি‌তে মাছ ধর‌তে গি‌য়ে গোবিন্দগঞ্জে পা‌নি‌র স্রোতে ডু‌বে নিখোঁজ দাদার মরদেহ উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

নাতি কে সাথে নিয়ে বন্যার পা‌নি‌তে মাছ ধর‌তে গি‌য়ে গোবিন্দগঞ্জে পা‌নি‌র স্রোতে ডু‌বে নিখোঁজ দাদার মরদেহ উদ্ধার

গাইবান্ধার গো‌বিন্দগ‌ঞ্জে বন্যার পা‌নি‌তে মাছ ধর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে এক ব্য‌ক্তি নি‌খোঁজ অব‌শে‌ষে রাত সা‌ড়ে ৭টায় ডুবারুদল নি‌খোঁজ ব্য‌ক্তির মর‌দেহ উদ্ধার কর‌েছেন।
গাইবান্ধা জেলার গো‌বিন্দগঞ্জ উপ‌জেলার হ‌রিরামপুর ইউনিয়‌নের কিশামত দুর্গাপুর গ্রাম এলাকায়সহ আশপা‌শের এলাকায় হঠাৎ দুই‌দিন ধ‌রে বন্যার পা‌নি প্র‌বেশ ক‌রে এলাকা প্লা‌বিত হ‌য়ে‌ছে। এ বন্যার পানিতে নাতি কে সাথে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন সখের মাছ শিকারী দাদা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সরেজমিনের তথ্যমতে আজ বৃহস্প‌তিবার দুপুর ২টার দি‌কে কিশামত দুর্গাপুর গ্রা‌মের মৃত কা‌দির হো‌সেনর পুত্র সোলায়মান(৫০) তার না‌তি‌কে সা‌থে নি‌য়ে ওই গ্রা‌মের ভিতর দি‌য়ে ব‌য়ে যাওয়া বন্যার পা‌নি‌তে জাল দি‌য়ে মাছ ধর‌তে গি‌য়ে পা‌নি‌তে প‌ড়ে যায় সোলায়মান আলী। প‌রে নাতীর চিৎকা‌রে আশপা‌শের লোকজন ঘটনাস্থ‌লে এ‌সে তা‌কে খুজ‌তে থা‌কে। ৩ ঘন্টা যাবৎ খোজাখু‌জি ক‌রে না পে‌য়ে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। ফায়ার সা‌র্ভিস টিম ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে পা‌নির গভীরতা ও স্রোত তীব্র হওয়ায় তারা ডুবারুদের সরাপন্ন হন। এ ডুবারুদল ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হয়ে দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করে রাত সাড়ে সাতটায় মরদেহ উদ্ধার করেন। পানিতে পড়ে নিখোঁজের এ খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে আশপা‌শের বি‌ভিন্ন এলাকার শতশত মানুষ ঘটনাস্থ‌লে জমা‌য়েত হ‌ন।
Image may contain: sky, outdoor, water and nature

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷