https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 আত্নমানবতার সেবায় বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে গাইবান্ধা জেলা পুলিশ - Gaibandha Online Portal

Breaking News

আত্নমানবতার সেবায় বন্যা দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে গাইবান্ধা জেলা পুলিশ

গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ এলাকায় বন্যার পানিতে নিমজ্জিত ॥ বন্যা কবলিত বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সংকট স্যানিটেশন সমস্যা ও গবাদি পশুর খাদ্যাভাব গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে গাইবান্ধা পৌর এলাকাসহ চারটি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষ এবং বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্ত মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছে। গাইবান্ধা পৌর এলাকায় ২০টি আশ্রয় কেন্দ্রে সাড়ে ৪ হাজার বন্যার্ত মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এবারে বন্যায় জেলায় প্রায় ৫ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ ও বন্যা কবলিত হয়ে পড়েছে।
এদিকে চরাঞ্চলের পানিবন্দি মানুষদের খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। বিশেষ করে গবাদিপশু যেগুলো চরাঞ্চলে আটকা পড়েছে সেগুলো যানবাহনের অভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া যাচ্ছে না। এছাড়া গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
এদিকে বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে কাজ করতে দেখা গেছে গাইবান্ধা জেলা পুলিশকে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া নেতৃত্বে বন্যা দুর্গত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আত্নমানবতার সেবায় ও কাজ করছে পুলিশ। পাশাপাশি প্রতিনিয়ত বন্যা দুর্গতদের মাঝে শুকনা খাবার,বিশুদ্ধ পানি,খাবার স্যালাইনসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে পুলিশ।
আশ্রয়কেন্দ্র আশ্রয় গ্রহণ করা বেশ কয়েকটি পরিবার জানান জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের মাঝে শুকনা খাবার ও ত্রান সামগ্রী বিতরন করেছে।পুলিশের মত সবাই যদি বন্যা দুর্গতদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতো তাহলে একটু হলে ও কষ্ট লাঘব হতো।
Image may contain: 9 people, people sitting and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷