গাইবান্ধায় পিপিআই কমিটির আলোচনা সভা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আজ কৃষকদের বিভিন্ন ইস্যু যেমন গুনগতমান সম্পন্ন সবজি বীজ ও অন্যান্য উপকরণের সহজলভ্যতা, কৃষক কর্তৃক উৎপাদিত সবজির ন্যার্য মূল্য প্রাপ্তি, সহজশর্তে কৃষকবান্ধব ঋণ পাওয়ার বিদ্যমান সমস্যাসমূহ ও সমাধানের উপায় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ৬টি উপজেলা কৃষি বিষয়ক পিপিআই কমিটির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডঃ এস.এম. ফেরদৌস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, ট্রেনিং অফিসার মোঃ শওকত আলী, ৬টি উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট পিপিআই কমিটির সদস্যবৃন্দ, প্রাইভেট সেক্টর এ আর মালিক সীড কোম্পানীর প্রতিনিধি কৃষিবিদ মোঃ আব্দুল কাইয়ুম।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷