https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে তিস্তার পানি স্থিতিশীল নিচু এলাকা প্লাবিত - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে তিস্তার পানি স্থিতিশীল নিচু এলাকা প্লাবিত

পানি আর বালুর খেলা যেখানে সেখানে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নিচু এলাকা। যার কারণে নিচু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গৃহপালিত পশু পাখি নিয়ে বিপাকে পড়ে চরাঞ্চলবাসী। গত এক সপ্তাহ ধরে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নদীর চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ায় অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বেড়ে যাওয়ায় ভাঙনের তীব্রতা অনেকটা কমে গেছে। তবে হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের কিছু-কিছু এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।
হরিপুর ইউনিয়নের মাদারিপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ জানান, গত বৃহস্পতিবার রাত হতে উজান থেকে পানি ধেঁয়ে আসে। সে কারণেই বিভিন্ন চর প্লাবিত হয়ে পড়ে। ডুবে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচল করতে পারছে না চরাঞ্চলবাসী। বর্তমানে পানিবৃদ্ধি ধীরগতিতে রয়েছে। অনেক পরিবার তাদের গৃহপালিত পশুপাখি, ধান, চাল, আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তার ইউনিয়নের ৮টি ওয়ার্ড পানিবন্দি হয়ে পড়েছে। তিনি বলেন, এখনো পানিবন্দি পরিবারগুলো চরেই বসবাস করছে। পানি বেড়ে গেলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী সাংবাদিকদের জানান, পানিবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। চরবাসিকে বন্যা পূর্ববর্তী প্রস্তুুত থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।
Image may contain: sky, nature and outdoor

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷