https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠিত

গাইবান্ধায় অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্ণিভাল ২০১৯ অনুষ্ঠিত। ২৫ জুন মঙ্গলবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুল হক মাসুদ, সাজ্জাদ হোসেন, আরমান হোসেন প্রমুখ। 
এ টুর্নামেন্টে ঘাঘট ক্রিকেট দল ২৫ রানে মেঘনা ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ঘাঘট ক্রিকেট দল নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান করে। জবাবে মেঘনা ক্রিকেট দল ৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪০ রান করে। একদিনের এ টুর্নামেন্টে মোট ৪টি ক্রিকেট দল অংশ নেয়। অপর দুটি দল সেমিফাইনালে আউট হয়ে যায়।
Image may contain: one or more people

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷