https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 বাস্তভিটা ও আবাদী জমি রক্ষার দাবীতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান - Gaibandha Online Portal

Breaking News

বাস্তভিটা ও আবাদী জমি রক্ষার দাবীতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

সোলার পাওয়ার প্লান্টের নামে বাস্তভিটা ও আবাদি জমি ধ্বংসের পায়তারা বন্ধের দাবীতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে চরবাসী। আজ ১২ নভেম্বর রবিবাসরীয় দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে আবাদী জমি ও বাস্তভিটা রক্ষা সংগ্রাম কমিটি। তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চরখোর্দ্দা ও লাটশালার চরে গরীর-অসহায় মানুষেরা তাদের বসতভিটে ও আবাদি জমি, বসতভিটে ও স্থাপনা রক্ষার দাবীতে বিক্ষোভ-সমাবেশ করেন।
এর আগে সুন্দরগঞ্জ শহরের কাঠালতলী মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে লাঠশালা ও খোর্দা চরের শতশত নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া প্রত্যেকের হাতে লাল পতাকা, প্লাকার্ড ও ফেস্টুন ছিলো।
উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক মোজাফ্ফর হোসেন মোজা, ক্ষতিগ্রস্থ জমি মালিক আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম মন্ডল, বাহাদুর মন্ডল, নুরুল আলম, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক বীরেন চন্দ্র শীল, আশরাফুল ইসলাম আকাশ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তির শর্ত অনুযায়ী সুন্দরগঞ্জের লাঠশালা চরে অকৃষি জমি ব্যবহার করে ২শ’ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট করার কথা থাকলেও বেক্সিমকো পাওয়ার কোম্পানীর লোকজন পাশ্ববর্তী চর খোর্দায় বাস্তভিটা ও আবাদী জমি বিক্রি করার জন্য চরবাসীকে নোটিশ ও হুমকি দিচ্ছে। তারা বলেন, নামমাত্র মুল্যে সাতপুরুষের ভিটেমাটি বিক্রি করলে তাদের কোথাও দাড়ানোর জায়গা থাকবে না। বাস্তুভিটা ও আবাদী জমি বাদ দিয়ে অকৃষি জমিতে পাওয়ার প্লান্ট নির্মাণের দাবী জানান তারা।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷