গাইবান্ধার জাভেদ হোসেন ঢাকাটাইমসের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন
‘বদলে যাচ্ছে গাইবান্ধার পাঁচহাজার প্রতিবন্ধী শিশু’ প্রতিবেদনটির জন্য গাইবান্ধা প্রতিনিধি জাভেদ হোসেনকে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত করেছে। অক্টোবর মাসের সেরা প্রতিনিধি হিসেবে বাছাইয়ের পর গতকাল বুধবার সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
এ ছাড়া তিনি ঢাকাটাইমসের মালিকানাধীন জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সেই প্রতিবেদনে অক্টোবর মাসে বিশেষ প্রতিবেদন প্রকাশের জন্য দেশসেরা তিনজন প্রতিনিধির নাম ঘোষনা করা হয়। এতে প্রথম হয়েছেন রাঙ্গামাটি প্রতিনিধি হিমেল চাকমা, দ্বিতীয় গাইবান্ধা প্রতিনিধি জাভেদ হোসেন ও তৃতীয় হয়েছেন দিনাজপুরের নিজস্ব প্রতিবেদক শাহ আলম শাহী।
উল্লেখ্য, গত মে মাস থেকে বিশেষ প্রতিবেদনের জন্য একজন সেরা প্রতিনিধি বাছাই করা হয়। এরপর সেপ্টেম্বর মাস থেকে তিনজন নির্বাচন করা হয়।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷