https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বাদিয়াখালীতে আ.লীগের সদস্য - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বাদিয়াখালীতে আ.লীগের সদস্য

নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনে হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি
গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালীতে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। সদস্য নাবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
আজ ১০ নভেম্বর শুক্রবার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল মোসত্মাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করীম রেজা, সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম আবু প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷