https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পৌরসভার মাঠকর্মী ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল - Gaibandha Online Portal

Breaking News

পৌরসভার মাঠকর্মী ভ্যাকসিনেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল

ইপিআই কর্মসূচীতে আইপিভি টিকার ফ্রাকশনাল (এফআইপিভি) ডোজ সংযোজন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার পৌরসভা পর্যায়ে মাঠকর্মী ভ্যাকসিনেটর এবং সুপারভাইজারদের এক প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস শাকুর, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম আবু হানিফ, ডাঃ সাদেকুন নাহার সুইট, পৌর প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আকতার, কাউন্সিলর মতলুবর রহমান, কামাল আহমেদ, দিলরুবা পারভীন ঝর্না, ঠিকাদানের সুপারভাইজার রায়হান মিয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷