https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আলী হিরোইন ও ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আলী হিরোইন ও ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার

দীর্ঘ দিনের ফকির পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মোঃ আলী কে গতকাল ২৪ নভেম্বর রাত্রী আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ পুড়িয়া হিরোইন(১৫ গ্রাম) সহ গাইবান্ধার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে হতে গ্রেফতার করে।
চিহ্নিত হিরোইন ও ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী মোঃআলী (৩০) পৌরএলাকার ফকিরপাড়ার মৃতঃ তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি ওসি মেহেদী হাসান গণমাধ্যমে জানান, মাদক ব্যবসায়ী ও ছিনতাইতকারী মোঃ আলীর বিরুদ্ধে সদর থানায় আরো ২টি মাদক মামলা ও ১টি ছিনতাই মামলা আছে, যাহা আদালতে বিচারাধীন। এর নিকট হতে উদ্ধার কৃত ইয়াবার মূল্য ৩৭,২০০/= টাকা ও হিরোইনের মুল্য ১,৫০,০০০/- টাকা( মোট মূল্য ১,৮৭,২০০/-টাকা)।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷