গাইবান্ধায় স্বল্প খরচে দুঃস্থ রোগীদের প্রতি শনিবার হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচীর উদ্বোধন
গাইবান্ধায় প্রতি শনিবার দুঃস্থ রোগীদের ‘স্বল্প খরচে হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা’ প্রদানের এক কর্মসূচী শুরু হয়।
গাইবান্ধা হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স এসোসিয়েশন ও বন্ধু সংস্থার যৌথ উদ্যোগে আজ ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বন্ধু সংস্থার কার্যালয়ে প্রতি শনিবার এই হোমিও প্যাথিক চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এই স্বাস্থ্যসেবা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বন্ধু সংস্থার সভাপতি আব্দুল সালেক বুলবুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ মো. সেলিম মিঞা, বিশিষ্ট হোমিও চিকিৎসক মো. নুরুল ইসলাম, হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নুরুল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রশিদ, হেলথ্ এইডের পরিচালক ডাঃ মুনতাকিমুজ্জামান, বন্ধু সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু, ডাঃ মোর্শেদা বেগম, ডাঃ শাহারুজ খান, ডাঃ আব্দুস সাত্তার, ডাঃ আব্দুল মালেক, তাহেরা বেগম মিতা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা হোমিওপ্যাথিক প্রাকটিশনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মো. আব্দুর রউফ মিঞা।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷