https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতিসহ ৯ জন জেল হাজতে - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতিসহ ৯ জন জেল হাজতে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের উচ্ছেদ কার্যক্রমে বাধা ও হামলার ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং - (২)২ /১১/১৭ ইং। এ মামলায় নিম্ন আদালতে পলাশবাড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক আশরাফুল ইসলাম তিতাস সহ মোট নয়জন আসামী আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত বিচারক রমেশ চন্দ্র দাগা শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করে।
আত্মসমর্পনকারী অপর আসামীরা হলো উপজেলার জামালপুর গ্রামের মৃত আছিরে ছেলে মিলন,শাহিনের ছেলে শিশির,আব্দুর রশিদের ছেলে লাইজুল,কমর উদ্দিন ঠসার ছেলে জহুরুল ইসলাম,মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া,সাত্তারের ছেলে মতিয়ার মিয়া,মৃত হায়দার আলীর ছেলে হাফিজার, রাজা মিয়ার ছেলে সাইদুল ও একই গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে আশরাফুল ইসলাম তিতাস কে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বিকালে উপজেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম রাত পর্যন্ত চলার সময় উচ্ছেদে ভুক্তভোগী পরিবার গুলোর প্রতিরোধের মুখে অনাকাংঙ্খিত ঘটনায় গত ২ নভেম্বর পলাশবাড়ী থানায় মামলা দায়ের করে উপজেলা পরিষদের সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন বাদী হয়ে ১৭ জন নামীয় অজ্ঞাত ৫০ -৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷