https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় মাদক ব্যবসায়ি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় মাদক ব্যবসায়ি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


গাইবান্ধায় ইয়াবা ব্যবসায়ি এবং সাজাপ্রাপ্ত একজন আসামিসহ দু’ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, দু’বছরের সাজাপ্রাপ্ত আসামি গাইবান্ধা পৌর এলাকার মুন্সিপাড়া থেকে আমজাদ হোসেন (৪৫) কে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে ঢাকা ধানমন্ডি থানার সড়ক দুর্ঘটনা মামলার দু’বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় সদর থানা পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল তাকে। সে গাইবান্ধা শহরের পৌর এলাকার মুন্সিপাড়ার মৃত দুলা মিয়ার ছেলে। 
এছাড়া এর আগে ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি সলেমান (৪৫) কে জেলা শহরের কাটপট্টি এলাকা থেকে গ্রেফতার করে। সে শহরের পৌর এলাকার কাটপট্টি এলাকার মৃত ইসরাইল সর্দারের ছেলে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷