https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 চুরির অপবাদে সুন্দরগঞ্জে শিশু নির্যাতন: আসামীরা এখনও গ্রেফতার হয়নি - Gaibandha Online Portal

Breaking News

চুরির অপবাদে সুন্দরগঞ্জে শিশু নির্যাতন: আসামীরা এখনও গ্রেফতার হয়নি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় চুরির অপবাদে শিশু নির্যাতন মামলার আসামীরা গত ৪ দিনেও গ্রেফতার হয়নি। জানা গেছে, সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের আব্দুল আউয়ালের শিশু ছেলে নয়ন মিয়া (১২) কে চুরির অপবাদে একই গ্রামের খামার ব্যবসায়ী কবির মিয়া মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করলে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে পুলিশ উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে শিশুটির খোঁজ খবর নেওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার শিশুটির পাশে দাড়ানোর ঘোষণা দেন।
এঘটনায় আহত শিশুর মা নুরজাহান বেওয়া বাদী হয়ে কবির মিয়াসহ ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের ৪ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেফতার করতে পারছেন না।
এ নিয়ে নুরজাহানের সাথে কথা হলে তিনি জানান, আসামীরা মামলা তুলে নেয়াসহ চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে রোগী নয়নকে ছেড়ে নেয়ার জন্য তোড়জোর করছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷