https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়। আজ ১১ নভেম্বর শনিবার পলাশবাড়ী উপজেলা যুবলীগের আয়োজনে এ উপলক্ষে কেককাটা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সভাপতিত্বে পলাশবাড়ী টাউন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুবলীগের সহ-সভাপতি আবু মুসা সুমন,নির্মল মিত্র,রেজাউল করিম লালু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, যুবলীগ নেতা মাজেদুল ইসলাম, মুশফিকুর রহিম রাজিব,বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি ওয়ারিফুল ইসলাম লিমন,তাতীলীগ নেতা শেখ তোতা প্রমুখ।
৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলার ৯ টি ইউনিয়নের যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷