গাইবান্ধায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আজ ২০ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উৎযাপিত হয়। গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় চত্বরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, কেক কাটা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় ডক্টরস্ এসোসিয়েশন (ড্যাব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. শামসুজ্জোহা, ডা. ইউনুস আলী, ডা. মেরাজ, ডা. তন্ময় সরকার, ডা. মিশু। ক্যাম্পে ৪শ’ মানুষকে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক এমপি সাইফুল আলম সাজা, রওশন আরা ফরিদ, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাড.মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, কামরুল হাসান সেলিম, খন্দকার ডাঃ শামসুজ্জোহা, ফিরোজ আলম বাবু, মোস্তাক আহমেদ, আব্দুল হাই, কামাল হোসেন, শেখ নজরুল ইসলাম, শফিকুর রহমান খোকা, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, রাজিউল ইসলাম রনি, সুজন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান নিক্সচন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,রতন, খন্দকার আল আমিন, দুলাল আহমেদ, ঝর্না মান্নান, মুনমুন রহমান, তমা বেগম, দিলরুবা পারভীন ঝর্না, আলতাফ হোসেন খান মামুন, শাহিনুর রহমান শাহীন প্রমুখ।
এসময়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের কয়েক ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷