https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে গাইবান্ধার বল্লমঝাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে গাইবান্ধার বল্লমঝাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা আজ ২০ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।
দেশে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহের ব্রান্ডিং, টেককসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন -২০২১ এর লক্ষ্যসমুহ জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে গাইবান্ধা জেলা তথ্য অফিস সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে।
সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় টেলিকনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রশিদা বেগম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা দেওয়ান মোর্শেদ কামাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাসের কুফল এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রজয়, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী।
প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে তার বক্তব্যে গাইবান্ধা জেলাকে বাল্যবিয়ে, মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষনা দেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়নসহ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন- উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে এদেশ ২০২১ এর আগেই মধ্যম আয়ের দেশে পরিনত হবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে সরকারের এ উন্নয়নকে টেকসই করতে সামাজিক সমস্যাসমূহ দুর করে এসব উন্নয়ন কর্মকান্ডে তৃণমুল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং উপস্থিত ব্যক্তিবর্গ বাল্যবিয়ে, মাদক এবং সন্ত্রাসকে প্রতিরোধ করতে একযোগে শপথ গ্রহন করেন। অনুষ্ঠানে আলোচনা সভার শুরুর পূর্বে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শন করে দেখানো হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷