https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাংবাদিক ঐক্যের কোন বিকল্প নেই গোবিন্দগঞ্জে ---দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল - Gaibandha Online Portal

Breaking News

সাংবাদিক ঐক্যের কোন বিকল্প নেই গোবিন্দগঞ্জে ---দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল

জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বরেন্য সাংবাদিক দীপক কুমার পাল বলেছেন,মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ঐক্যের কোন বিকল্প নেই,তিনি সকল সাংবাদিকদের জাতীয় সাংবাদিক সোসাইটির পতাকা তলে আসার আহব্বান জানান।
তিনি আজ ২০ নভেম্বর সোমবার বিকালে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তিতায় এসব কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সূর্য বকসি বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন,বিভিন্ন এলাকার উন্নয়ন চিত্রের সংবাদগুলি আরও বেশী বেশী প্রচারের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের উপদেষ্টা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তনয় কুমার দেব,উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আশিষ দাস রন্টু,উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সহকারী অধ্যাপক দিপক কর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা উত্তম সাহা,প্রনেশ দেব।
গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভি গাইবান্ধা-২ প্রতিনিধি মাহমুদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মিলেনিয়াম টিভি ইউএস এর গাইবান্ধা প্রতিনিধি মাজেদুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক মাতৃছায়া ও দাবানল প্রতিনিধি উজ্জল হক প্রধান,যুগ্ন সম্পাদক মাইনিউজ ৭১এর প্রকাশক ও দৈনিক সমাজ সংবাদ প্রতিনিধি মোস্তফা কামাল দিপু চৌধুরী, দৈনিক মুক্তবার্তা প্রতিনিধি প্রচার সম্পাদক শাহীন আলম,মাইনিউজ ৭১এর ষ্টাফ রিপোর্টার সানু হোসেন,মাইনিউজ ৭১এর ষ্টাফ রিপোর্টার সুজন দেব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান বক্তা ও প্রধান অতিথিকে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷