সুন্দরগঞ্জে ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার ও ২জুয়াড়ির জেল
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ এবং ২ জুয়াড়ির জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফকতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল পৌর সভার ৯ নং ওয়ার্ডের আবু বক্করের ছেলে মাদক ব্যবসায়ি মোখলেছুর রহমান,খামার ধুবনি গ্রামের মসলিম আলীর ছেলে আনারুল ইসলাম, উত্তর সমস গ্রামের ইউনুছ আলীর ছেলে নুর ইসলাম,বিরাজ মিয়ার ছেলে বাদশা মিয়া ও পূর্ব বাছহাটি গ্রামের মেছের আলীর ছেলে জুয়াড়– বাচ্চু মিয়া, ফতেখা গ্রামের হেদায়েতুল্লাহের ছেলে মোফাজ্জল । অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।
থানার ওসি আতিয়ার রহমান জানান দীঘদিন থেকে তারা গোপনে মাদকের ব্যবসা করে আসছিল । তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরদিকে জুয়াড়ি বাচ্চু ও মোফাজ্জলকে ১০ দিনের করে জেল প্রদান করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷