সুন্দরগঞ্জে এক ইভটিজারের এক বছরের জেল
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জেএসসি পরিক্ষার্থীকে উত্তোক্ত করায় রাজু মিয়া নামের এক ইভটিজারের এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
বখাটে রাজু মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামের আঃ রহিম মিয়ার ছেলে। আজ ১ নভেম্বর বুধবার বিকেলে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া।
বিচারক দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে সুুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাড়ি যাওয়ার পথে পৌর শহরের আইডিয়াল লাইব্রেরীর কাছাকাছি পৌছিলে পূর্ব পরিচিত রাজু মিয়া অশালীন ভাষায় কথা বলতে থাকে। এরই এক পর্যায় প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাজু মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে এ দন্ডাদেশ দেয়া হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷