পলাশবাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনে প্রস্তুতি মুলক সভা আজ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আগামী ১১ নভেম্বর রাত ১২.০১ মিনিটে কেক কর্তন, সকাল ৭.৩০ মিনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭.৪০ মিনিটে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে পূস্পমাল্য অর্পন। দুপর ২.৩০ মিনিটে দলীয় কার্যালয় হতে র্র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ শেষে উপজেলা টাউন হলে বিকাল ৩.০০ ঘটিকায় আলোচন সভার সিদ্ধান্ত প্রস্তুতি সভায় গ্রহন করা হয়।
উপজেলা যুবলীগেরর সহ - সভাপতি নির্মল মিত্রের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সহ- সভাপতি আবু মুসা সুমন,রেজাউল করিম লালু,যুবলীগ নেতা ও উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রস্তুতি মুলক সভার সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷