গাইবান্ধায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন জাতীয় পার্টি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কামারজানি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার।
কামারজানি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম নয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খান আবু ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন এবং আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷