https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 আজ নবান্ন উৎসবে আমাদের পলাশবাড়ীতে নানা আয়োজন - Gaibandha Online Portal

Breaking News

আজ নবান্ন উৎসবে আমাদের পলাশবাড়ীতে নানা আয়োজন

হালকা শীতের সকাল পুরনো চালের গরম গরম ভাবা পিটা খেয়ে কৃষক কাস্তে হাতে মাঠে জমিতে পাকা ধান কাটতে পহেলা অগ্রহায়ণ বাঙ্গালি জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। এদিনে বাঙ্গালি কৃষকরা নতুন ধান কাটার পর নবান্ন উৎসবের আয়োজন করে থাকে। সেই ধারাকে অব্যাহত রাখতে নবান্ন উৎসব মাঠে কৃষকের পাশাপাশি বড় বড় ধানকাটার মেশিন নিয়ে মাঠে এসে এক নতুন সাজে রুপ নিয়েছে পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মাঠ। এগিয়ে যাচ্ছে কৃষক, কৃষির উন্নয়ন হচ্ছে, বীজ,সার,সেচ ভর্তকি সহ নানা উপকরণ দিয়ে দেশের কৃষি বিভাগ। সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষকগণ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগণ ও স্থানীয় কৃষকরা নবান্ন পিঠা উৎসবের আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে পিঠা উৎসব অনুষ্ঠানে ৫১ প্রকার বিভিন্ন প্রজাতির পিঠা বিতরণ করা হয়। পিঠা সমূহের মাঝে ছিল-ভাপা, পুলি, পাটিসাপটা, নারকেল, গড়গড়া, দুধপিঠা, গোলাপ পিঠা,সিদ্ধ পিঠা, তাল পিঠা, লুডুস পিঠা, হৃদয় পিঠা, চেচপিঠা, সেমাই পিঠা, কলা,পিঠা, তেল পিঠা, জামাই সোহাগী পিঠা, বধুবরণ পিঠা, নারু পিঠা, চিতাই পিঠা ও ৬ প্রকার পায়েসসহ প্রায় ৫১ প্রকার পিঠার উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা সমূহ বিতরণ করেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে-পারভিন চৌধুরী, মাহাবুবা খাতুন, ছালমা আক্তার, সুমি সরকার, আশরাফুল ইসলাম, কার্তিক চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন,সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জনা রাণী ও আলেফা বেগমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতাসহ সামাজিক,পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও কৃষকগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে,উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আমবাড়ী গ্রামে হার্ভেস্টার মেশিন দ্বারা ধানকাটা ও মাড়াই উপলক্ষ্যে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷