https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ইয়াবা সেবনকারী মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলো পিতা - Gaibandha Online Portal

Breaking News

ইয়াবা সেবনকারী মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলো পিতা

জেলার সর্বত্র ছড়িয়ে ছড়িয়ে পড়েছে মরণ নেশা ইয়াবা যে নেশায় মানুষের বোধ শক্তি হারিয়ে মৃত প্রায় দেহে পরিণত হয় জীবন। ইয়াবা,মদ, গাজা, ফেন্সিডিলের নেশায় আসক্ত আজ সমাজের বিভিন্ন বয়সের মানুষ। পুরুষে পাশাপাশি নারীরাও জড়িয়ে পড়ে ইয়াবা সেবন ও ব্যবসায়। প্রতিনিয়ত আইন শৃংখলা বাহিনীর হাতে ইয়াবার ছোট বড় চালান সহ গ্রেফতার হচ্ছে ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীরা। কিছুদিন জেলখানায় থাকার পর আবারো ফিরিয়ে আসছে সেই একই পথে কেউ ধরা পড়ছে আর কেউ পড়ছে না আইন শৃংখা বাহিনীর হাতে। মাদক নির্মুলে দিন রাত ২৪ ঘন্টা জেলার সর্বত্র আইন শৃংখলা বাহিনীর অভিযান পরিচালনায় করে তবুও থামানো যাচ্ছে না মাদকের ভয়াল থাবা। আসক্ত যুবকদের কাছে প্রতিনিয়ত পৌছে যাচ্ছে বোধ শক্তি হারানো নেশা ইয়াবা।
মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক ভাবে প্রতিরোধ গড়ে তোলার এখনি উপযুক্ত সময় আসুন নিজ নিজ সন্তানদের সুস্থ্য ভাবে বাঁচানোর জন্য সুব্যবস্থা করতে হবে। মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নেশায় আসক্ত সন্তান নেশার টাকা জোগাড়ে তাদের বেপরোয়া চলাফেরার কারণে মাদকাসক্ত সন্তানকে মাদক নিরাময় কেন্দ্র বা জেলহাজতে পাঠানো হচ্ছে পরিবার গুলোর পক্ষ হতে।
এমন একটি ঘটনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের শ্রীপতিপুর গ্রামের ইয়াবা সেবনকারী মাদকাসক্ত ছেলে আপেল (২২)কে পুলিশে সোপর্দ করেছেন পিতা দুলু মিয়া।
আজ ১৫ নভেম্বর বুধবার দুপুরে ইয়াবা সেবনকারী মাদকাসক্ত আপেলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
তার পিতা দুলু মিয়া সাংবাদিকদের জানান, আপেল মদ, গাঁজা,ইয়াবা খেয়ে তার মাকে মারপিট ও গালমন্দ করতো এতে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত আপেল কে পুলিশে সোপর্দ করা হয়।পরে ভ্রাম্যমান আদালতে আপেলের ৪ মাসের জেল হয়।
এর আগে আটককৃত মাদকাসক্ত আপেলকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনলে দোতালা থেকে হঠাৎ আপেল পুলিশের হাত থেকে ছিটকে দোতালা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পিছনে পিছনে পুলিশ ও স্থানীয় জনতা দৌঁড়ে আপেলকে ধরতে সমর্থ হয়।
ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনার সময় এ, এস আই তরুন ও সঙ্গীয় ফোর্স, ওএস (পেশকার) আলহাজ্ব সাজাহান সরদারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷