https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা ও সাদুল্লাপুরের নিখোঁজ ৩ সন্তানের সন্ধান চায় পরিবার - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা ও সাদুল্লাপুরের নিখোঁজ ৩ সন্তানের সন্ধান চায় পরিবার

সাদুল্যাপুর ও সদর উপজেলার নিখোঁজ তিন সন্তানের সন্ধান চায় তাদের পরিবার। নিখোঁজরা হলো- সাদুল্যাপুর উপজেলা সৈয়দ আকরাম হোসাইন (১৩), জিল্লুর রহমান সরকার (৪০) ও সদরের হাফিজুর রহমান (১৫)।
নিখোঁজ সৈয়দ আকরাম হোসাইন সাদুল্যাপুর উপজেলার জয়েনপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। সে গাইবান্ধা নতুন ব্রিজ সংলগ্ন আল ফালাহ মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে সে লেখাপড়া করে আসছিলো আকরাম। এছাড়া নিখোঁজ হাফিজুর রহমান সদর উপজেলার বৌলেরপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। হাফিজুর রংপুর উপশহর ধাপ সাতগাড়া বাইতুল মোররক মডেল কামিল মাদ্রাসার আবাসিক ছাত্র এবং জিল্লুর রহমান চিকনী গ্রামের আঃ জলিল সরকারে ছেলে। সে একজন মানুষিক প্রতিবন্ধি।
আকরাম হোসাইনের বাবা সাইদুর রহমান বলেন, ‘মাদ্রাসা থেকে ছুটি পাওয়ায় কয়েকদিন আগে বাড়িতে আসে আকরাম। গত ৭ নভেম্বর ছুটি শেষ হলে আকরামকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে শহরের খানকাহশরীফ এলাকায় রিকসায় তুলে দেই। কিন্তু আকরাম মাদ্রসায় না গিয়ে সদরের জামতলা গ্রামের এক আত্মীয় বাসায় যায়। পরদিন ৮ নভেম্বর দুপুরে আকরাম মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় পর্যন্ত সে আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাচ্ছিনা। এ ঘটনায় ওই দিন রাতেই সদর থানায় সাধারণ ডায়েরী জিডি করি। জিডি নং ৪৫৪। ছেলের খোঁজ না পাওয়ায় তার মা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সুস্থ্যভাবে ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন’। এ দিকে প্রতিবন্ধি জিল্লর রহমানের ভাই রানু সরকার জানায়, গত ৩ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে জিল্লুর আর ফিরে আসেনি। যার সাধারণ ডায়েরী নং ২০৩।
অপরদিকে, হাফিজুরের বাবা নুর মোহাম্মদ বলেন, ‘মাদ্রাসার ছুটি শেষ হওয়ায় হাফিজুর ৪ নভেম্বর সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেলে মাদ্রসায় খোঁজ নিলে হাফিজুর পৌছেনি বলে জানায় সেখানকার দায়িত্বরত হুজুর। এরপর রাতেও সে আর বাড়িতে ফেরেনি। মাঝে মাঝে তার মোবাইল ফোন খোলা পেলেও কথা বলা সম্ভব হয়নি। এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে খোঁজ করেও ছেলের সন্ধান পাচ্ছিনা। হাফিজুরের নিখোঁজের বিষয়টি সদর থানা পুলিকে অবগত করে সাধারণ ডায়েরী (জিডি) করি। জিডি নং ৪৫৮।
কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজদের সন্ধান পান তাহলে (সৈয়দ আকরামের পরিবার ০১৭১৬২৪৮৫৮৭) ও (হাফিজুরের পরিবার ০১৭১৯০৪০০১৫) (জিল্লুর পরিবার ০১৭৩৬৬৭৪৯৯৮) অথবা গাইবান্ধা সদর থানার ০১৭১৩৩৭৩৮৯২ এবং সাদুল্যাপুর থানার ০১৭১৩৩৭৩৮৯৩ মোবাইল নং নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এদিকে, নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য জায়গায় হন্য হয়ে খুঁজেও তাদের হদিস পাচ্ছেন না। এমনকি নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি হলেও পুলিশও তাদের খোঁজ দিতে পারেনি। ফলে সন্তান হারানোর শোকে বাবা-মাসহ পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।



কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷