ফুলছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে জনগণকে অবহিকরণ সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলার ফুলছড়িতে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন -২০২১ এর লক্ষ্য সমুহ জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আজ ১ নভেম্বর বুধবার গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ফুলছড়ি উপজেলার উদাখালী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, জেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বাল্যবিয়ে, যৌতুক, মাদক ও সন্ত্রাসের কুফল এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রজয়, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷