https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় জেএসসি ও জেডিসির ৫১টি কেন্দ্রে পরীক্ষা - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় জেএসসি ও জেডিসির ৫১টি কেন্দ্রে পরীক্ষা

গাইবান্ধায় জেএসসি ও জেডিসির ৫১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৩৭৪১৯ জন পরীক্ষার্থী
২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার গাইবান্ধা সদরসহ সাতটি উপজেলার ৫১টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭৪১৯ জন পরীক্ষার্থী।
এসকল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় এ বছর ৩০ হাজার ৬শ’ ১৩ জন এবং জেডিসি ৬ হাজার ৮শ’ ৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সকালে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্রসহ জেলা ও উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
এছাড়া গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷