সুন্দরগঞ্জে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মূখ্য অংশীজনদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ইএসডিও এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার, সমবায় অফিসার আনিছুর রহমান ইএসডিও এর জেলা সমন্বয়নকারী অফিসার ছাইয়েদ আহমেদ, উপজেলা সমন্বয়নকারী শাহ মুয়াযয়েম বিল্লাহ প্রমুখ। সভায় সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক,সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ইউপি চেয়ারম্যানদের মাঝে গ্রাম আদালত ফরম ফরমেট বিতরণ করা হয়।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷