https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর পুটিমারী এলাকায় বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর তীরে এক নির্জন স্থানে অজ্ঞাত পরিচয় ২২/২৩ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয় লোকজন নদী তীরে গেলে ওই লাশটি তারা দেখতে পায়। বিষয়টি তারা সুন্দরগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 

পুলিশ ও এলাকাবাসির ধারণা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে নদী তীরে ফেলে রেখে যায়। তার পড়নে ছিল নীল রঙের প্যান্ট এবং গায়ে গোলাপি রঙের শার্ট। 
ওসি আতিয়ার রহমান জানান, লাশের সন্ধানের জন্য বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে কিভাবে যুবকটিকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে জানা যাবে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷