পলাশবাড়ী সদরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে জামালপুরবাসী
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল পর সন্ধ্যার আগ মহুর্তে উপজেলা পরিষদের পিছনে পরিষদের জায়গায় দীর্ঘদিন হয় অবৈধ বসতি গড়ে বসবাসকারীদের বাড়ী ঘর কোন প্রকার নোটিশ বা সতর্ক না করেই উচ্ছেদ করা হয়। এসময় তাদের অবৈধ বসতবাড়ী গুলো ভাংচুর করে উচ্ছেদ করা হয়।
গ্রামবাসীদের সন্ধ্যার পর যে সব ভূমিহীনদের বাড়ী ঘর উচ্ছেদ করে তারাসহ গ্রামবাসী এর প্রতিবাদ করে উচ্ছেদকারীদের ধাওয়া করে। এসময় উচ্ছেদকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায় উচ্ছেদকালীন সময়ে বসবাসরতদের ঘরে ঘুমান্ত এক শিশু আহত হয়।
পরে উত্তেজিত জনতা পলাশবাড়ী সদরে চৌমাথায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় উত্তেজিতদের শান্ত করেন পলাশবাড়ীর থানা অফিসার মাহমুদুল আলম। এরপর বিক্ষোভকারী তাদের অবরোধ তুলে নেয়।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷