গাইবান্ধায়য় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহুরুল মিয়া (৪৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। নিহত জহুরুল ঘাগোয়া ইউনিয়নের সাহাপাড়া গ্রামের গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টচ লাইট চার্জ দেওয়া জন্য জহুরুল মাল্টিপ্লাকে সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পড়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷